বিরামপুর জব ফেয়ার মেলায় ৩ হাজার তরুণের কর্মসংস্থান

সকালে চাকরির আবেদন, আর বিকেলেই মিলল চাকরির সুখবর। দিনাজপুরের বিরামপুরে আয়োজিত দিনব্যাপী জব ফেয়ার মেলায় এমন সুযোগ পেয়েছেন তিন হাজার চাকরিপ্রার্থী। একই দিনে আবেদন করে চাকরি পাওয়ার এ খবরে চাকরিপ্রার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দ ও উৎসাহ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিরামপুর সরকারি কলেজ মাঠে এ জব ফেয়ার মেলার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্নস্থানে ৮৩টি নামিদামি কোম্পানি অংশ নেয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলায় চাকরির জন্য প্রায় ৯১ হাজার প্রার্থী আবেদন করেন। তাঁদের মধ্য থেকে বিভিন্ন কোম্পানিতে তিন হাজার জনকে চাকরি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
মেলায় বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার চাকরিপ্রার্থীরা অংশ নেন। এক ছাদের নিচে দেশের বিভিন্ন কোম্পানির নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে অনেকেই নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা তুলে ধরেন। এতে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়।
পেজএ্যাগ্রোভেট নামের একটি ওষুধ কোম্পানিতে মার্কেটিং অফিসার পদে চাকুরী পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছেন উপজেলার কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের যুবক সরোয়ার মোর্শেদ আহমেদ।
তিনি বলেন,আজ সকালে মার্কেটিংসহ ৭টি বিভিন্ন কোম্পানিতে আবেদন করেছিলাম। দুপুরের দিকে পেজ এ্যাগ্রোভেট নামের কোম্পানিতে চাকরি পেয়েছি। সন্ধায় সমাজ কল্যাণ মন্ত্রী নিজের হাতে নিয়োগ পত্র দিলেন এটা আমার কাছে আনন্দের বিষয়। শুধু সরোয়ার নয় তার মত ওই কোম্পানি ৩৭জনকে চাকুরি দিয়েছেন।
এদিকে,স্টেট ফাষ্ট কুরিয়ার কোম্পানিতে ১হাজার ১শ জনকে চাকুরি প্রদান করা হয়েছে। এছাড়াও,দি একমি ল্যাবরেটরিজে ৩৫,নাভানা ২৫, নগদ কোম্পানিতে২, নর্দান মেডিকেল কলেজের ১৫ নার্স ১জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বলে তথ্য জানানো হয়েছে।
নাভানা ফার্মা বিরামপুর এরিয়ার সিনিয়র ম্যানেজার শাহিনুর রহমান বলেন, বর্তমান সময়ে শিক্ষিত তরুণদের একটি বড় অংশ বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। এমন পরিস্থিতিতে একই দিনে আবেদন ও নিয়োগের উদ্যোগ চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। আমাদের কোম্পানিতে আজ এক দিনেই প্রায় ১০হাজার জন বিভিন্ন পদে আবেদন করেছেন। তাঁদের মধ্যে আজকের ২৫জনকে চাকুরি প্রদান করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে আরও প্রায় ৪শ জনকে চাকুরি প্রদান করা হবে।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে বিরামপুর সরকারি কলেজ মাঠে চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর তানজিনা খাতুন মেলার আহব্বাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মেলায় বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন,চাকরি মেলা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। কোন বিশৃঙ্খলা ছাড়াই অনুষ্ঠান শেষ হয়েছে।
মেলার আহব্বাহক ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন জানান, মেলায় দেশের অনেক নামিদামি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছিলেন। এতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সব কোম্পানির মিলে প্রায় ৯১হাজার জন চাকুরি জন্য আবেদন করেছেন। তাঁদের মধ্যে বেশ কিছু চাকুরি প্রদান করা হয়েছে।
মেলায়, দিনাজপুর জেলা ছয়টি আসনের সাংসদ সংসদ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেলা শেষে সমাজ কল্যাণ মন্ত্রী নিয়োগ প্রাপ্তদের নিয়োগ পত্র তুলে দেন। এ সময় মন্ত্রী বলেন,স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে শ্রমবাজারের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভোরের আকাশ/সু.পা