শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদক ব্যবসায় বাধা দেয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখমের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদক ব্যবসায় বাধা দেয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখমের অভিযোগ
মাদক ব্যবসায় বাধা দেয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখমের অভিযোগ

মাদক ব্যবসায় বাঁধা দেয়ার অভিযোগে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে বসে থাকা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী নোমান গাজীকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। তবে মাদক ব্যবসায় বাঁধা দেয়ার ফলে নোমান গাজীকে মারুফ নামের এক যুবক কুপিয়ে আহত করেছে বলে জানান নোমানের ভাই এমরান গাজী।

আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী।সাহেবপাড়া এলাকার মো: শাহজাহান গাজীর পুত্র। অভিযুক্ত মারুফ পালপাড়া এলাকার শহিদুল ইসলাম এর পুত্র।  

আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে নোমান সহ স্থানীয়রা মারুফ ওরফে কশাই মারুফকে বাঁধা দেয়। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজীসহ স্থানীয় কয়েজেনকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানকে হাতে পেটে মারাত্বক ভাবে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে হাতপাতালে নেয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ইনজুর রয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ বিষয়ে অভিযুক্ত মারুফকে তার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।  

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: