শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৫ আগস্ট ২০২৫, ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল বিজয় র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

এছাড়া আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপি নেতা খালিদ সাইফুল্লাহ আমীন বাবু, ইসমাইল হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের গৌরবোজ্জ্বল দিন। গণতন্ত্র পুনরুদ্ধারে এই আত্মত্যাগের চেতনাকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

ভোরের আকাশ/জাআ

গণঅভ্যুত্থান দিবসমঠবাড়িয়া

শেয়ার করুন: