শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ৪ দিনের রিমান্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জামালপুরে চাঞ্চল্যকর স্ত্রী হত্যার পর ঘরে আগুন জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী তাইফুর রহমানকে ৪ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষ ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে জামালপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল রহমান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু বলেন, এ মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেন।

এ সময় এডিশনাল পিপি আরো বলেন , এপিপিসহ আদালতে শুনানি করি এবং আদালত ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। আসামী আমাদের জামালপুর জেলা আইনজীবী সমিতির সদস্য নয়। উনি কোনো আদালতে নিয়মিত প্র্যাকটিস করেন এমন কোনো তথ্যই আমাদের কাছে নেই। এটি খুবই চাঞ্চল্যকর একটা বিচার হয়, সেজন্য আমরা জামালপুর জেলা আইনজীবী সমিতি সার্বিক সহযোগিতা প্রদান করব।

উল্লেখ্য, গত ৬ মার্চ দিবাগত রাতে সুপ্রিম কোটের আইনজীবী হোসাইন মো: তাইফুর রহমান তার স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসার ভেতর থেকে তাহমিনা আক্তার তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত স্বামী হোসাইন মো: তাইপুর রহমানকে মারধর করে আটকে রাখে। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
 

ভোরের আকাশ/আ.র

স্বামীর ৪ দিনের রিমান্ড

শেয়ার করুন: