শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি প্রতীকী
ছবি প্রতীকী

মানিকগঞ্জ শহরে ট্রাকচাপায়  সৈয়দ মো. আদনান (৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে শহরের খন্দকার ল' কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আদনান কুইন্স স্কুলের প্রি-ওয়ান শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষার পর রিকশায় বাসায় ফিরছিল সে। খন্দকার ল' কলেজের সামনে পৌঁছালে একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা আদনান ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদনানের বাড়ি ঘিওর উপজেলার বাঠইমুড়ী গ্রামে। তার বাবা রফিকুল ইসলাম ওরফে আরিফ, মায়ের নাম সীমা আক্তার। দুই ভাইবোনের মধ্যে আদনান ছিল ছোট।

ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। তবে পুলিশ ট্রাকটি আটক করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/আজাসা 

স্কুল ছাত্রমৃত্যু

শেয়ার করুন: