জীবননগরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা

জীবননগরে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর উপজেলা মডেল মসজিদে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কিরাআত, আযান, উপস্থিত বক্তৃতা, হামদ-নাত, রচনা, কবিতা আবৃত্তি ও ইসলামি জ্ঞান বিষয়ে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ইসলামি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারিয়া মাহবুবা ইসলাম।
ভোরের আকাশ/জাআ