কসবায় ছাত্রীকে ইভটিজিং, অটো চালকের ১ বছর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিংয়ের দায়ে দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল মিয়া পেশায় অটোরিকশা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সে অটোরিকশা চালানোর সময় এক কিন্ডারগার্টেন পড়ুয়া ৩য় শ্রেণির শিক্ষার্থীর সাথে অশালীন আচরণ করে এবং তার শরীর স্পর্শ করার চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দুলাল মিয়াকে আটক করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুলাল মিয়াকে কারাদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে একই অপরাধে দুলাল মিয়াকে অর্থদণ্ড প্রদান করা হয়েছিল।
ভোরের আকাশ/তা.কা