শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটের পাঁচবিবিতে পুজামন্ডপ পরিদর্শনে ডিআইজি

উপজেলা (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহান হোসেন পিপিএম (বার)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পাঁচবিবি পৌরসভার বারোয়ারী কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শনে আসেন।

ডিআইজি এসময় মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সকল ভক্ত পুজারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করবেন পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। কোন অপশক্তি আপনাদের পুজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করলে ৯৯৯ লাইনে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা করবে।

এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মো. তুহিন রেজা, থানার তদন্ত ওসি মো. ইমায়েদুল জাহিদী, পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. মিজানুর রহমান, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বারোয়ারী মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি দুলু গোয়ালা, পাঁচবিবি বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

জয়পুরহাটডিআইজিপরিদর্শনপাঁচবিবি

শেয়ার করুন: