শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজনীতির উৎসবমুখর পরিবেশে মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুর ২টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জেলা বিএনপির নেতাকর্মীদের ভিড়ে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা সাঈদ ইকবাল মাহমুদ টিটো।  সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।

মূল বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, “এই সদস্য সংগ্রহ কার্যক্রম কেবল কাগজে কলমে নয়—এটি হচ্ছে বিএনপিকে মানুষের হৃদয়ে প্রোথিত করার একটি ঐতিহাসিক প্রয়াস।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ফায়েজ মোহাম্মদ।  আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন গাজী এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ডা. সাব্বির শরীফ।

অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।  

আয়োজকরা জানান, এই কর্মসূচি জেলার প্রতিটি উপজেলা পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে এর তাৎপর্য ও লক্ষ্য বাস্তবায়িত হয়।

ভোরের আকাশ/জাআ

সদস্য সংগ্রহনবায়ন কর্মসূচিমেহেরপুর

শেয়ার করুন: