শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মোহাম্মদ সালাম (৩১) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ অভিযান চালানো হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৬ ব্লকে অভিযান চালানো হয়। সেখানে সাজেদা বেগমের বসতঘরে অভিযান চালিয়ে মোহাম্মদ সালামকে একটি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ সালাম উখিয়ার পালংখালী জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ-৭ ব্লকের বাসিন্দা। তিনি নূর সালামের ছেলে।

আরও পড়ুন

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত, আহত ৪

মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটারগানসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

এপিবিএন জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার করা অস্ত্রসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

রোহিঙ্গা ক্যাম্প

শেয়ার করুন: