শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়া জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়া শ্রী শ্রী জয় কালী মন্দির থেকে  শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এবং পবিত্র একটি ধর্মীয় উৎসব। দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মথুরার কারাগারে কংসের বন্দিশালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মানবরূপে জন্মগ্রহণ করেছিলেন। এই পবিত্র দিনটিকেই স্মরণ করে প্রতি বছর অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে জন্মাষ্টমী পালন করা হয়।

সনাতন ধর্মমতে, যখনই পৃথিবীতে অধর্ম, অন্যায় এবং অত্যাচার বেড়ে যায়, তখনই ধর্মের গ্লানি দূর করতে এবং সাধুদের রক্ষা করতে ভগবান স্বয়ং অবতার রূপে আবির্ভূত হন। দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংসের হাত থেকে বিশ্ববাসীকে উদ্ধার করতে এবং পৃথিবীতে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন। তাঁর এই আবির্ভাব মানবজাতিকে অন্যায় ও পাপের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা দেয়।
অনুষ্ঠান উপলক্ষে কাপাসিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী ধর্মাবলম্বীদের এক মিলনমেলায় পরিণত হয় পরে কাপাসিয়া জয় কালী মন্দির থেকে শোভাযাত্রা নিয়ে বলদা দশমী ঘাট ও সাফাইশ্রী শ্রীশ্রী বংশী দাস বাবাজীর আশ্রম হয়ে কাপাসিয়া জয় কালী মন্দিরে এসে সভাপতি শ্রী স্বপন ভৌমিক সকল ভক্তবৃন্দদের ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রাটি সমাপ্ত করেন। সার্বিক পরিচালনায় ছিলেন কাপাসিয়া জয় কালী মন্দির এর সাধারণ সম্পাদক রিপন বণিক। এছাড়াও উপস্থিত ছিলেন কাপাসিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু চিত্তরঞ্জন সাহ,  জয় কালী মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক জীবন ভৌমিক,  দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি উত্তম দাস, দৈনিক খবরের প্রতিনিধি সমীর বনিক, চন্দন রক্ষিত পূজা উদযাপন পরিষদের সদস্য দিলীপ দাস সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

জন্মাষ্টমী উপলক্ষে কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কাপাসিয়ায় থানার এস,আই উত্তম ঘোষের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এবং মন্দিরগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: