শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামায়াতের ভ্যানগাড়ি প্রদান

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে কর্মহীন লোকদের মাঝে ভ্যানগাড়ি প্রদান করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন এলাকার পাঁচজন কর্মহীন ব্যক্তির হাতে জীবিকা নির্বাহের উপকরণ হিসেবে ভ্যানগাড়ির চাবি তুলে দেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। 

তিনি বক্তব্যে বলেন, আমাদের দেশে এখনো বিপুলসংখ্যক মানুষ কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। রাষ্ট্র ও সমাজব্যবস্থার নানা সীমাবদ্ধতা ও অবক্ষয়ের কারণে অনেক পরিবার চরম কষ্টে দিনাতিপাত করছে। দুর্নীতি ও অর্থপাচার রোধ করে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি সম্ভব। আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করছি যাতে সাহায্যনির্ভর নয়, বরং কর্মনির্ভর মানুষ গড়ে তোলা যায়।

তিনি আরো বলেন, একটি ভ্যানগাড়ি শুধু একটি বাহন নয়, এটি একটি পরিবারের স্বপ্ন। আত্মমর্যাদা ও স্বাবলম্বিতার প্রতীক। আমরা চাই, এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা নিজেরা স্বাবলম্বী হবেন এবং সমাজেও ইতিবাচক পরিবর্তন আনবেন। শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

তিনি বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত কর্মহীনদের পাশে দাঁড়ানো। দান নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই টেকসই সমাধান। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন। শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, গোলাম মাওলা, প্রভাষক ওমর ফারুক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ভ্যানগাড়ি পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সহায়তা তাদের পরিবারে নতুন আশার সঞ্চার করেছে। তারা নিয়মিত পরিশ্রমের মাধ্যমে আয় বৃদ্ধি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত রাখবেন।

ভোরের আকাশ/ র.ই

কর্মসংস্থানমো. সবুজ খান

শেয়ার করুন: