শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ৩০ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে মাছটি ধরা পড়ে, যা পরে স্থানীয় বাজারে কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়।

টেকনাফ বাজারের মাছ ব্যবসায়ী মহিউদ্দিন জানান, নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়া এই বড় আকারের কোরাল মাছটি তিনি কিনে বাজারে নিয়ে আসেন। পরবর্তীতে মাছটি কেটে খুচরা বিক্রির জন্য প্রতি কেজি ১,৫০০ টাকা দরে বিক্রি করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ জেলে নাফ নদীতে মাছ ধরছেন। এ সময় বড়শি ব্যবহার করেও বড় আকারের মাছ ধরা পড়ছে। জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে বাজারে সরবরাহ করা হচ্ছে।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ বেগম তাজকিরা জানান, কোরাল মাছ দ্রুত বর্ধনশীল এবং অনুকূল পরিবেশে সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। 

কখনও এর চেয়েও বড় আকারের কোরাল ধরা পড়ে। সুস্বাদু হওয়ায় বাজারে এই মাছের চাহিদা ও দাম দুটিই বেশি ।

ভোরের আকাশ/ র.ই


 

কোরাল মাছউম্মুল ফারাহ বেগম তাজকিরা

শেয়ার করুন: