শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা চত্ত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান ও যুগ্ম আহবায়ক রাজু আহমেদ।

সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। আগামী নির্বাচনে বিএনপি কুড়িগ্রাম-৪ আসনে নিরঙ্কুশ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের দলের ভেতরে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সম্প্রতি উপজেলা ও জেলা পর্যায়ে আমাদের নতুন কমিটি গঠিত হয়েছে। তাই দলের ভেতরে ভেদাভেদ ভুলে গিয়ে, ব্যক্তিগত স্বার্থ ও মতবিরোধ দূরে সরিয়ে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলা বিএনপির আহবায়ক ও রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দল জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে লড়াই করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে যে পথ আমরা অতিক্রম করেছি, তা সহজ ছিল না। বারবার দমন-পীড়নের শিকার হয়েছি, কিন্তু আমরা জনগণের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। জনগণ সর্বদাই বিএনপির সঙ্গে ছিলো, আছে এবং থাকবে। আমাদের প্রত্যয় দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

কর্মসূচিতে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ভোরের আকাশ/জাআ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকুড়িগ্রাম

শেয়ার করুন: