শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএসএসের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে ভোমরা সীমান্তের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেন (৩৫) লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।

আহতের ভাগনে বেলাল হোসাইন জানান, সীমান্তে তার মামার একটি মৎস্যঘের রয়েছে। আজ ভোরে তিনি ঘেরে খাবার দিতে গিয়েছিল। এমন সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিল। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মামা আলমগীরের  ঘাড়ে, চোখে এবং মাথায় লেগে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, আলমগীর গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের ডান পাশের কয়েকটি স্থানে ছররা গুলি রয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন বলেন, আলমগীর গত ৩০ জুলাই অবৈধ পথে তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। আজ পুনরায় অবৈধভাবে বাংলাদেশের আসার পথে বিএসএসের গুলিতে আহত হয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.

সাতক্ষীরাবিএসএফ

শেয়ার করুন: