শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইন না মেনে ইটভাটা, ১৯ লাখ টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ফুলতলায় ৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা আদায় এবং কিলন ও কাঁচা ইট নষ্ট করেছে।

এর মধ্যে ফুলতলা উপজেলার দক্ষিণ গিলাতলার হোসেন ব্রিকসকে ৪ লাখ টাকা, আলকা গ্রামে বেস্ট ব্রিকসকে ২ লাখ টাকা, মশিয়ালী খানজাহান আলী ব্রিকসকে ১ লাখ টাকা, আলকা গ্রামস্থ সুপার ব্রিকসকে ৪ লাখ টাকা, নিউ সুপার ব্রিকসকে ৪ লাখ এবং আলকা চৌদ্দ মাইলে ইউনাইটেড ব্রিকসকে ৪ লাখ টাকা (মোট ১৯ লাখ) জরিমানা ধার্য এবং আদায় করা হয়।

এছাড়া ভেকু মেশিন দিয়ে কিলন আংশিক ভাঙ্গা এবং ট্রাক্টর দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়া অবৈধ ভাটার মালিকেরা অবৈধ ভাটা পরিচালনা করবে না বলে মুচলেকা দেন।

এ সময় পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক মো. আসিফুর রহমান, পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক আসিফ আলম, মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ, পরিদর্শক রাজীব কুমার বাইন এবং র‌্যাব-৬, জেলা পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/তা.কা


 

 

 

ইটভাটাখুলনাজরিমানা

শেয়ার করুন: