শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ২০ এপ্রিল থেকে হামের টিকা দেওয়া হবে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজবাড়ীতে আগামি ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকা দেওয়া শুরু হবে। চলবে ১০  মে পর্যন্ত। ছয় মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা এই টিকার আওতাভুক্ত হবে।

 বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই তথ্য জানান সিভিল সার্জন এস এম মাসুদ।

সিভিল সার্জন এসএম মাসুদ বলেন, রাজবাড়ীতে নিয়মিতভাবেই হামের টিকা প্রদান করা হচ্ছে। জেলায় এখনও ২১ হাজার টিকা মজুদ আছে। সারা দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় সরকার শিশুদেরকে হামের একটি বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছে। 

৬ মাস একদিন বয়সের শিশু থেকে ৫ বছর বয়সী সকল শিশু এই টিকার অন্তভুক্ত হবে। ৫ বছরের উপরে যদি কোন শিশুর টিকা প্রয়োজন হয় তাহলে বেসরকারি ভাবে কিনতে পারবেন।  তবে  কোন শিশুকে যদি একবার হামের টিকা প্রদান করা হয় তাহলে এই টিকা প্রদানের কমপক্ষে ২৮ - ৩০ দিন অতিবাহিত হওয়ার এই বিশেষ ডোজ নিতে পারবে। 

অনলাইন ও অফলাইনের মাধ্যমে এই টিকা গ্রহণ করা যাবে। জেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে সরকারি স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা  দেওয়া হবে। ইতমধ্যে ৮৫ হাজার ডোজ টিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। চলতি বছর জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ১১৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। 

৭৪ জনের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত করা হয়েছে। বাকীদের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি। এসময় কোন শিশুর শরীরে হামের উপসসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে স্থানীয় হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইবাদত হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের  মেডিকেল অফিসার শেখ সোহানসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

হামের টিকা প্রদান কর্মসূচিএসএম মাসুদ

শেয়ার করুন: