শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারত থেকে অনুপ্রবেশকালে ঝিনাইদহ সীমান্তে ২৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৫:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত থেকে অনুপ্রবেশকালে ঝিনাইদহ সীমান্তে ২৫ বাংলাদেশি আটক
ভারত থেকে অনুপ্রবেশকালে ঝিনাইদহ সীমান্তে ২৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৫ জন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মহেশপুরের সামান্তা ও বাঘাডাঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ২০০ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় একজবন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

অন্যদিকে, সামন্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৪/১-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মোমিনতলা মোড়ের বাস স্ট্যান্ড এর পাকা রাস্তার উপর হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় ।

তিনি আরো বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: