শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জলঢাকায় প্রেস কনফারেন্সে ক্রিকেট অ্যাসোসিয়েশন কমিটির আত্মপ্রকাশ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নীলফামারীর জলঢাকায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৫৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বাদ মাগরিব জলঢাকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্থানীয় মিনি স্টুডিয়াম অফিস রুমে ক্রিকেট অঙ্গনকে আরও সু-সংগঠিত ও সক্রিয় করতে তিন মাসব্যাপী টুর্নামেন্ট আয়োজনের ঘোষণাও করা হয়।

প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ ইকবাল সাজু। তিনি বলেন, এলাকার তরুণ খেলোয়াড়দের সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতেই নতুন কমিটির যাত্রা শুরু।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক তুহিনুর রহমান নয়ন, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, মিরাজুর রহমান মিরাজ, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান (শাহিন) সহ কমিটির সকল সদস্যবৃন্দ। বক্তারা জানান, বিভিন্ন ইউনিয়ন থেকে দল গঠন করে তিন মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে, যা স্থানীয় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সহায়তা করবে।

সংবাদ সম্মেলন শেষে উপদেষ্টা প্রভাষক তুহিনুর রহমান নয়ন আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করেন।

তিনি বলেন, জলঢাকার ক্রিকেটকে নতুন ধারায় এগিয়ে নিতে এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াবিদ, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ
 

নীলফামারী

শেয়ার করুন: