শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্দর লিজের প্রতিবাদে চট্টগ্রামে শ্রমিকদের মশাল মিছিল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২০ মে ২০২৫, ২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বন্দর লিজের প্রতিবাদে চট্টগ্রামে শ্রমিকদের মশাল মিছিল
বন্দর লিজের প্রতিবাদে চট্টগ্রামে শ্রমিকদের মশাল মিছিল

চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ)।

সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে বন্দরসংলগ্ন এলাকায় এই মিছিল শুরু হয়। বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি শেষ হয় বন্দর নতুন মার্কেটের সামনে, যেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, এনসিটি, সিসিটি ও পিসিটি স্বয়ংসম্পূর্ণ, আধুনিক এবং লাভজনক টার্মিনাল, যেগুলো দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত হয়ে আসছে। এসব টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করলে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাবে এবং এতে করে দেশের ডলার সংকট আরও তীব্র হবে।

তারা আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ সম্পদ চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালগুলো যেন কোনো ভুল তথ্য বা চাপের কারণে বিদেশিদের হাতে তুলে না দেওয়া হয়, সেই বিষয়ে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহ-সম্পাদক মোজাহের হোসেন শওকত এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সিবিএ নেতা মো. হুমায়ুন কবীর।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন মো. আবুল কালাম, আনোয়ারুল আজিম (রিংকু), এজহার মিয়া, আবদুল হাই, শেখ ছানুয়ার মিয়া, আকতার হোসেন, মোস্তফা চৌধুরী, মোশারফ হোসেন, দিদারুল আলম, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন মাস্টার, গোলাম ছরোয়ার, মিনহাজ উদ্দিন আহমেদ, মো. নাছির উদ্দিন, বাহার মিয়া, শাহজাহান সিরাজ, দিদারুল হায়দার, মহিউদ্দিন তমিজি আবেদ, ফরিদুর রহমান, আল আমিন ও নুরুল আজিম প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন শফিকুল ইসলাম ও হুমায়ুন কবীর।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: