সিরাজগঞ্জ সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিয়ে তিনজন যুবক মোটরসাইকেলযোগে এসে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এঘটনায় বাড়ির লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে পানি দিয়ে আগুন নেভানো হয়।
শরীফুল ইসলাম ইন্নার বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায়।
বিষয়টি তাৎক্ষণিক সিরাজগঞ্জ পুলিশ সুপারকে অবগত করা হলে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/মো.আ.