শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ৩:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। মাহমুদ সেনাবাহিনীতে চাকরী করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার মায়ের সঙ্গে সেনা সদস্য বাবার কর্মস্থল সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় বেপরোয়া গতির অপর একটি রিকশাভ্যান আলেয়া ও তার মাকে বহনকারী রিকশা ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এসময় গাইবান্ধাগামী একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ। তিনি বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহসহ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: