শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

ঈশ্বরগঞ্জে বিএনপি নেতা খোকনকে অশ্রুজলে শেষ বিদায়

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-মামুন খোকন (৫৩) ওরফে পেট্রোল খোকনকে অশ্রুজলে শেষ বিদায় জানিয়েছেন হাজারো মানুষ।

তাঁর জানাজায় ঢল নামে শোকাহত জনতার। পুরো ঈশ্বরগঞ্জ যেন শোকে স্তব্ধ হয়ে পড়ে। প্রিয় নেতার নিথর দেহ দেখে জানাজায় উপস্থিত মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে মরহুম খোকনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

এর আগে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন।

স্বজনরা দ্রুত তাঁকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ইমিউন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো উপজেলাবাসী।

জানাজায় অংশ নেওয়া অসংখ্য মানুষ আবেগ সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে ওঠেন। কেউ নীরবে চোখের পানি মুছেছেন। শোকসাগরে ভাসিয়ে দিয়ে অনন্তের পথে পাড়ি জমান জনপ্রিয় এই বিএনপি নেতা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম খোকন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সোমবার দুপুরে হঠাৎ কাশি শুরু হলে তিনি চেয়ারে বসা অবস্থায় ছিলেন। এক পর্যায়ে মাথা ঘুরে পড়ে যান।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হার্ট অ্যাটাকে তাঁর ইন্তেকাল হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতার নাম মরহুম বাবর আলী।

বিএনপি নেতা খোকনের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মরহুমকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রাকনুজ্জামান সরকার রোকন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৮ আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহিন, ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক একেএম হারুন অর রশিদ ও আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা,অ্যাডভোকেট শাজাহান কবীর  সাজু,  ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. সায়েদুল হক এবং সদস্য সচিব মো. নূরে আলম জিকুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

ভোরের আকাশ/নি. ব

বিএনপি নেতা

শেয়ার করুন: