শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ‌

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম, প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর জেলা শাখা।

শনিবার( ২৫এপ্রিল) সকাল ১১ টার দিকে ‌ ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মাওলানা জাফর।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাফেজ আবু দাউদ, সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, মাধ্যমিক শাখার সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুজ্জামান এবং ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু, ইফতেদায়ী মাদ্রাসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সুযোগ-সুবিধা প্রদান, প্রতিটি উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন সর্বোচ্চ ছয় মাসের মধ্যে প্রদানের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে।

তারা এসব দাবি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।পরে মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

ভোরের আকাশ/ এনউব

মানববন্ধন

শেয়ার করুন: