শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৫, ১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ
খাগড়াছড়িতে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ ১৪৩২ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী-২০২৫ উপলক্ষে আয়োজিত রচনা, বইপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা সরকারি গণগ্রন্থাগারের সাধারণ পাঠ কক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বেরিয়ে এসে জ্ঞান ও সাহিত্যচর্চার প্রতি মনোযোগী হতে হবে। পাশাপাশি প্রতিটি পরিবারে নারী শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখতে হবে।

জেলা সরকারি গণগ্রন্থাগার বিষয়ক আহবায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ও সহকারী পরিচালক ওয়েন চাকমা। আলোচনা সভা শেষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: