শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সঙ্গে ধোঁকাবাজি : সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলে যারা জনগণের সমর্থন আদায় করতে চায়, তারা মূলত ধর্মপ্রাণ সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে। তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে ভোট চাওয়া রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নে সপ্তম দিনের নির্বাচনী প্রচারণাকালে আয়োজিত এক গণসংযোগে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থনের মাধ্যমে ধানের শীষের ভূমিধস বিজয় নিশ্চিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণই হবে সরকারের প্রধান চালিকাশক্তি।

 তিনি আরও বলেন, শহিদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণই আমাদের লক্ষ্য, যেখানে কোনো মাকে আর সন্তান হারানোর বেদনা সইতে হবে না। দেশ পরিচালনায় বিএনপির সুস্পষ্ট রূপরেখা ও পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভিশন পরিষ্কার ও বাস্তবভিত্তিক। অন্য কোনো দলের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, তাহলে জনগণের সামনে তা তুলে ধরুক। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে। তবে ধর্ম কিংবা জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গণসংযোগকালে শাহারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ভোরের আকাশ/র.ই


 

ধানের শীষসালাহউদ্দিন আহমদ

শেয়ার করুন: