শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

নির্মাণাধীন নতুন ভবনের কাজ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৯ জুন ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্মাণাধীন নতুন ভবনের কাজ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন
নির্মাণাধীন নতুন ভবনের কাজ স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের দেনদুয়ারে চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কাজ স্থগিতের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দেলদুয়ার উপজেলার আতিয়া ইউনিয়নে কুমের পাড়া স্কুল প্রাঙ্গণে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যারিস্টার গোলাম নবী, প্রফেসর আমিনুজ্জামান, অ্যাডভোকেট গোলাম হায়দার, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, বাহালুল ইসলাম, আটিয়া ইউনিয়নের মেম্বার আশরাফ হোসেন, মহিলা মেম্বার ফাহিমা আক্তার, আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, একটি কুচক্রী মহল সরকারকে ভুলভাল বুঝিয়ে চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযের নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় আমরা নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। সেই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার কথা বিবেচনা করে সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনের নির্মাণ কাজ পুনরায় চালু করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

উল্লেখ্য, গত ১৯ মে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রকৌশলী আহমেদ তানজিব উল্লাহ সিদ্দিকী এর স্বাক্ষরিত একটি চিঠিতে জায়গা জটিলতার কারণ দেখিয়ে স্কুলটির নির্মানাধীন ভবনের কাজ বন্ধ রাখা নির্দেশ দেন।

ভোরের আকাশ/এসএইচ

নতুন ভবনটাঙ্গাইলমানববন্ধন

শেয়ার করুন: