শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাবেয়া খাতুনের ছোঁয়ায় নন্দনকানন হরিনারায়ণপুর স্কুল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

‎দীর্ঘ এক দশকের অবহেলা আর অবকাঠামোগত সংকটে ধুঁকতে থাকা নোয়াখালী সদর উপজেলার হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ এক নান্দনিক ও মনোরম শিক্ষাঙ্গন।
‎
‎প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের দূরদর্শী নেতৃত্ব, অদম্য ইচ্ছা এবং নিরলস পরিশ্রমে প্রতিষ্ঠানটি পেয়েছে নতুন প্রাণ। বর্তমানে বিদ্যালয়টি শুধু অবকাঠামোগতভাবেই নয়, বরং শিক্ষার মানোন্নয়নেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
‎
‎‎সম্প্রতি প্রকাশিত বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মোট ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জনই বৃত্তি পেয়েছে, যার মধ্যে ১৫ জন ট্যালেন্টপুল এবং ২০ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এই সাফল্য বিদ্যালয়টির সামগ্রিক গুণগত পরিবর্তনেরই প্রতিফলন।

‎‎​১২ নভেম্বর ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই রাবেয়া খাতুন বিদ্যালয়ের হাল ধরেন। তাঁর জাদুকরী ছোঁয়ায় ১০ বছরের জরাজীর্ণ বিদ্যালয়টি আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগেও তিনি চর শোল্লা ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে সেটিকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতাই তিনি এখন হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কল্যাণে কাজে লাগাচ্ছেন।
‎
‎​‎​বিদ্যালয়ের এই অগ্রযাত্রায় প্রধান শিক্ষকের সাথে একদল আন্তরিক সহকর্মী কাজ করে গেলেও, কিছু শিক্ষকের অসহযোগিতামূলক আচরণ প্রতিষ্ঠানের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে সব বাধা অতিক্রম করে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাবেয়া খাতুন বদ্ধপরিকর।
‎
‎​স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা, এই ধারা অব্যাহত থাকলে অচিরেই হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নোয়াখালী জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে সকল শিক্ষকের ঐক্যবদ্ধ সহযোগিতা এখন সময়ের দাবি।

ভোরের আকাশ/এম

হরিনারায়ণপুর স্কুল

শেয়ার করুন: