শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলার পাতা নেওয়াকে কেন্দ্র করে বিরোধে আহত ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কলার পাতা নেওয়াকে কেন্দ্র করে বিরোধে আহত ২
কলার পাতা নেওয়াকে কেন্দ্র করে বিরোধে আহত ২

নওগাঁর মান্দায় গনেশপুর ইউনিয়নের সতীহাটে কলার পাতা নেওয়াকে কেন্দ্র করে বিরোধে দুই জন আহত হয়েছে।

রোববার (২৫ মে) সকালে উপজেলার ৫ নং গনেশপুর ইউনিয়নের সতীহাটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-মান্দা উপজেলার গনেশপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে পারভেজ (২৬) এবং পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার শ্রীনগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে কালাম (৩৮)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সতীহাটে সপ্তাহে ৩ দিন কলা বেচা-কেনা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০ টার দিকে সতীহাট কলাহাটিতে কলা কেনা-বেচার এক পর্যায়ে কালাম নামে এক কলা ব্যাবসায়ী কলা কেনার পর তা কলার পাতা  দিয়ে ঢেকে রাখেন। সেখান থেকে পারভেজ নামের এক কলা ব্যাবসায়ী অনুমতি ছাড়াই দু’টো কলার পাতা নেয়। এতে কালাম ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তি করার সময় তার হাতে থাকা কলার কাঁধি কাটা হাসুয়া লেগে পারভেজের পিঠ কেটে যায়। এরপর বিষয়টি জানতে পেরে পারভেজের বাবা আতোয়ার রহমান ১০ থেকে ১৫ জন লোক ডেকে এনে কালামের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আহতদের উভয়কে উদ্ধার করে  মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরে প্রস্তুতি চলছিলো।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: