শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেকেবিএইউর নতুন ক্যাম্পাসে এ্যাডমিশন জোনের উদ্বোধন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের গল্লামারীস্থ নতুন ক্যাম্পাসে এ্যাডমিশন জোনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই জোনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের সাথে সাথে মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন ক্যাম্পাসে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ বিশ্ববিদ্যালয়ের সফলতা অর্জনে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। নতুন ক্যাম্পাসে আগমনের ফলে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে ফল সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে বিগত সময়ের রেকর্ড অতিক্রম করেছে। আমরা আশা করছি, কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় শীঘ্রই সকল মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

নতুন এ্যাডমিশন জোনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা সর্বোচ্চ সেবা পাবেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে দু’টি হেল্পডেক্স স্থাপন করা হয়েছে এবং শীঘ্রই প্রয়োজনীয় ক্ষেত্রে অটোমেশনসহ অন্যান্য সুবিধা সৃষ্টি করে আরও দৃষ্টিনন্দন করা হবে।

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মো. মুঈন উদ্দিন, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদারসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

খুলনাউদ্বোধনকেকেবিএইউ

শেয়ার করুন: