শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে হোটেলের বাথরুম থেকে বাসচালকের লাশ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি খাবার হোটেলের বাথরুম থেকে শহিদুল্লাহ (৫০) নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে হোটেলের বাথরুম থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়।

বাসচালক শহিদুল্লা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেগুনহাটি গ্রামের করম আলীর ছেলে। তিনি ঢাকা টু কটিয়াদী রোডে জলসিঁড়ি বাসের চালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চালক শহিদুল্লাহ দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি রোববার দিবাগত রাতে ঢাকা থেকে জলসিঁড়ি বাস চালিয়ে কটিয়াদী বাসস্ট্যান্ডে আসেন। তিনি রাতের খাবার খেয়ে বাসের মধ্যেই ঘুমিয়ে ছিলেন, রাত আনুমানিক ৩-৪টার দিকে বুকে ব্যথা অনুভব করলে হেলপারকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসেন। ভোররাতে তিনি বাথরুম করার জন্য বাসস্ট্যান্ডে অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্টে যান।

দীর্ঘসময় অতিবাহিত হলেও বাথরুম থেকে বেরিয়ে না আসায় পাশে গিয়ে ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে রেস্তোরাঁর কর্মচারীরা বাথরুমের উপর থেকে উঁকি দিয়ে দেখেন ভিতরে তিনি পড়ে আছেন। পরে হোটেলের লোকজন পুলিশকে খবর দিলে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শহিদুল্লার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, মৃত শহিদুল্লাহ ঢাকা টু কটিয়াদী রোডে জলসিঁড়ি বাস চালাতেন। তিনি হার্টের রোগী ছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন। মধ্যরাতে বুকে ব্যথা হলে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন। সকালে একটি হোটেলে বাথরুম করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

কিশোরগঞ্জমরদেহ উদ্ধার

শেয়ার করুন: