শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুবিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ৬:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত  অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। পরে বেলা ১১.৪০ মিনিট থেকে দুপুর ১২.৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য মুক্তহস্ত অংকন পরীক্ষা গ্রহণ করা হয়। খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯২%।

এদিন বিকেল ৩টা থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষাও একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ২৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯২%।

পরীক্ষাকালীন সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোর কন্ট্রোল রুম ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তাঁরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় দায়িত্বরত ইউনিট প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

পরীক্ষা শুরুর পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবার খুলনার পাশাপাশি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে ভর্তি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত শিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বহিঃকেন্দ্রসমূহের কর্তৃপক্ষ, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি), জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ সকল মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

ভর্তি পরীক্ষাখুলনা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: