শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো

প্রকাশ : ৯ মে ২০২৫, ৬:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

‘জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা’ শীর্ষক বিভাগীয় কর্মশালা বৃহস্পতিবার (০৮ মে) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

এ সময় তিনি বলেন, জেন্ডার একটি স্বাভাবিক  বাস্তবতা। কিন্তু জেন্ডার শব্দটি নিয়ে সমাজে একটি নেতিবাচক ধারণা রয়েছে। সাংবাদিকরাই তাদের লেখনিশক্তি দিয়ে এ অচলায়তন দূর করতে পারে। যার মধ্যদিয়ে সমাজে জেন্ডার বিষয়ে ভুল ধারণা দূর হবে।

তিনি বলেন, গণমাধ্যমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা প্রয়োজন। আবার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য যেন না থাকে সেটাও নিশ্চিত করা দরকার।

কর্মশালার সমন্বয়কারী জিলহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পিআইবির সহকারী প্রশিক্ষক জাকিয়া শিশির, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আনিসুজ্জামান,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি মোঃ হোসেন শাকির প্রমুখ বক্তৃতা করেন। প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার ২৮ জন গণমাধ্যমকর্মী অংশ গ্রহন করেন।   

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: