শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্কুল-খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখলের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ‘আদিবাসী’ সাঁওতালরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়পুরপাড়া (বাগদাফার্মে) অভিভাবক ও শিক্ষার্থীরা সমাবেশ করে।

ভূমিদস্যুরা আদিবাসী সাঁওতাল শিশুদের বিদ্যালয় ভাঙচুর ও ছাত্র-ছাত্রীদের নির্যাতন করে স্কুলে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। তারা স্কুল ও খেলার মাঠ দখলের পাঁয়তারা করছে।

সমাবেশ বক্তারা বলেন, আতাউর রহমান সাবুর নেতৃত্বে ভূমিদস্যুরা আদিবাসী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় বাধা প্রদান করছে। ফলে শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে শিশুদেও খেলতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকিও দিচ্ছে।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গৌর পাহাড়ী, আদ্রিযাস মুরমু, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, আব্দুল আজিজ, শারমিন মারডি, হায়দার আলী, ব্রিটিশ সরেন প্রমুখ।

বক্তারা ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও আদিবাসী শিশুদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত করার জোর দাবি জানান।

ভোরের আকাশ/জাআ

সাঁওতালসমাবেশ

শেয়ার করুন: