শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নিয়েছেন জেলার মানুষ। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় এক বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রায় দেশ ও জাতির কল্যাণ কামনা এবং নতুন বছরে উন্নয়ন ও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অন্যদিকে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে বটমূলে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করেন।

এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করছে। উৎসব ঘিরে শহরজুড়ে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাসের আমেজ।

ভোরের আকাশ/এসএইচ

কুষ্টিয়া

শেয়ার করুন: