শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় অস্ত্র–ম্যাগাজিন–গুলিসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৬:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে মো. আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়।

৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে আতারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করা হয়।

এ সময় তার কাছে থাকা ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা বলে জানায় বিজিবি।

আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

কুষ্টিয়াযুবক আটক

শেয়ার করুন: