শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোবাইল ফোনে প্রেম

কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে যুবকের বিষপানে আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

মোবাইল ফোনে গড়ে ওঠা প্রেমের টানে নোয়াখালী থেকে কুষ্টিয়ায় এসে বিষপানে আত্মহত্যা করেছেন মারুফ (২৫) নামের এক যুবক।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কুষ্টিয়ার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের মাগুরা কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ নোয়াখালী জেলার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের যুবক মারুফের সাথে কুষ্টিয়ার মাগুরা কালিতলা এলাকার দুই সন্তানের জননী এক গৃহবধূর মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে আজ মঙ্গলবার দুপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে হাজির হন মারুফ। তবে ওই নারী তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ ও অভিমানী হয়ে মারুফ প্রেমিকার সামনেই সাথে থাকা বিষ পান করেন। মারুফ বিষপান করার পর তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হালসা বাজারের ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারুফের মৃত্যুর পর হাসপাতালের বিছানায় তার লাশের পাশে বসে ওই নারীকে অঝোরে কাঁদতে দেখা যায়।

ইবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।

ভোরের আকাশ/নি

কুষ্টিয়া

শেয়ার করুন: