শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কামাল খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে কামাল খানের বসতবাড়ীর জঙ্গল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, কামাল খান পরিবারসহ রাজধানী ঢাকাতে বসবাস করত। প্রায় সপ্তাহ খানে আগে তিনি তার গ্রামের বাড়িতে আসেন গৃহস্থলী ও আবাদী জায়গা জমি দেখাশুনার জন্য। মঙ্গলবার রাতে তিনি তার নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন বসতবাড়ির পাশে একটি জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কালিহাতী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। কে বা কারা তাতে হত্যা করে বাড়ীর পাশে জঙ্গলে ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

টাঙ্গাইলরক্তাক্ত লাশ উদ্ধার

শেয়ার করুন: