শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনার সন্তান মুস্তাকুর রহমান হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের কৃতি সন্তান মুস্তাকুর রহমান দেশের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই নিয়োগ শুধু খুলনা নয়, সমগ্র দেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ পেশাগত জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা, ট্রেজারি কার্যক্রম, মানি লন্ডারিং প্রতিরোধ এবং আর্থিক গোয়েন্দা ইউনিটে (BFIU) দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর ধাপে ধাপে তিনি নিজের মেধা, পরিশ্রম ও নেতৃত্বগুণের মাধ্যমে শীর্ষ পদে অধিষ্ঠিত হন। ব্যাংকিং খাতের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর অভিজ্ঞতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনাই হবে তাঁর সামনে প্রধান দায়িত্ব। তাঁর অভিজ্ঞ নেতৃত্ব দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে দিঘলিয়া উপজেলাসহ সমগ্র খুলনা অঞ্চলে বইছে আনন্দের জোয়ার। স্থানীয় বাসিন্দারা এটিকে গর্বের অর্জন হিসেবে দেখছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে।

স্থানীয়দের ভাষ্য, প্রত্যান্ত গ্রামের একজন সন্তান দেশের কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পদে দায়িত্ব গ্রহণ করায় খুলনার ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তরুণ প্রজন্মের জন্য এটি অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত-যা প্রমাণ করে অধ্যবসায়, সততা ও দক্ষতা থাকলে যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব। সব মিলিয়ে, মুস্তাকুর রহমানের এই নিয়োগ দেশের অর্থনীতির জন্য যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি খুলনা অঞ্চলের মানুষের জন্য গর্ব ও আনন্দের এক ঐতিহাসিক অধ্যায়।

ভোরের আকাশ/এসএইচ

 

খুলনাবাংলাদেশ ব্যাংকের গভর্নর

শেয়ার করুন: