শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

বারডেমের নতুন ডিজি চাঁদপুরের ডা. নাছির উদ্দিন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১ অক্টোবর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)-এর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুর জেলার কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন আহমেদ। 

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি চলতি বছরের ১৪ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

চিকিৎসাসেবা ও স্বাস্থ্য প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ডা. মো. নাসির উদ্দীন আহমেদ বারডেমের নতুন শীর্ষ পদে আসীন হওয়ার আগে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা কোরে (আর্মি মেডিকেল কোর) দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের উজ্জ্বল রেকর্ড রয়েছে তাঁর। এছাড়া তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবেও প্রশাসনিক দক্ষতায় বিশেষ অবদান রাখেন।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই কৃতি সন্তানের নতুন অর্জনে গর্বিত তাঁর জন্মভূমি চাঁদপুরবাসী। মানবিক ও জনসেবামূলক শিক্ষার দীক্ষা তিনি পেয়েছেন পারিবারিক আবহ থেকেই; তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. আবদুস সাত্তারের জ্যেষ্ঠ পুত্র।

আরও পড়ুন

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না : রাশেদ খাঁন

সংশ্লিষ্টরা মনে করছেন, বারডেম জেনারেল হাসপাতালে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ ডায়াবেটিক রোগীদের আধুনিক চিকিৎসা নিশ্চিতকরণ এবং চিকিৎসাসেবার সার্বিক গুণগত মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। চাঁদপুরের এই কৃতী সন্তানের নতুন দায়িত্বে সর্বাঙ্গীন সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: