শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে আ.লীগ নেতাসহ ৮ আসামি গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন, মাদক মামলা ও বিভিন্ন পরোয়ানার ভিত্তিতে এক আওয়ামী লীগ নেতাসহ মোট ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বিভিন্ন মামলায় তাদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন মাহাবুবুর রহমান ভূঁইয়া ওরফে লিটন (৩৮), তিনি উপজেলার মগটুলা ইউনিয়নের নাউড়ী গ্রামের তাহের উদ্দিন ভূঁইয়ার ছেলে ও আওয়ামী লীগ নেতা।

পরোয়ানাভুক্ত গ্রেপ্তার ব্যক্তি—মাহাবুব আলম, তিনি সোহাগি ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে। মাদক মামলায় গ্রেপ্তার কামা লাল (৪০), মো. হারুন অর রশিদ (৫৫) নাজিরুন ইসলাম (৫৯) তারা তিনজনই মাইজবাগ ইউনিয়নের বাসিন্দা।

এছাড়া মো. মাসুদ মিয়া (৩৪), সোহাগি ইউনিয়নের ভালুকভেড় মধ্যপাড়ার বাসিন্দা। শাকিল আহম্মেদ (৩৮), যাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এনিসিপির মানববন্ধনে হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,“বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা, মাদক মামলা ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলার মোট ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ভোরের আকাশ/জাআ

আ.লীগঈশ্বরগঞ্জগ্রেপ্তার

শেয়ার করুন: