শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজার-২ আসনে আবেদ রাজাকে ধানের শীষের প্রার্থী ঘোষনার দাবিতে অনশন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্থানীয় ডাকবাংলো মাঠে আমরন  অনশন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার দুপুর থেকে এ অনশন কর্মসুচী শুরু করেছেন আবেদ রাজার সমর্থকরা। বিকেল ৫ টায় দিকে আবেদ রাজা অনশনস্থলে আসেন।

অনশন কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, অলিউর রহমান চৌধুরী শিবলু, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলার সুফিয়া রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক  মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আবেদ রাজা। আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন। আজ যাকে মনোনয়ন দেয়া হয়েছে,  সে সময়ে তিনি লন্ডনে ভোগ বিলাসে মত্ত ছিলেন। আমরা দলীয় মনোনয়ন প্রত্যাহার করে আবেদ রাজাকে পুন:র্বিবেচনা করার দাবি জানান। দলের একটি স্লোগান আছে, জেল-জুলুম যার মনোনয়নও তার।  

ভোরের আকাশ/জাআ

মৌলভীবাজারঅনশনকুলাউড়া

শেয়ার করুন: