শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

ফেনীতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ অফিস

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে প্রশাসন ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছেন প্রশাসন।

বুধবার (২২ জুলাই) দুপুরে পৌর শহরের জিরো পয়েন্টে এস্কেভেটর দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক। 

এ অভিযানের উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদার, পৌরসভার কর্মকর্তা মিজানুর রহমান, মোজাম্মেল হক বুলিসহ পৌরসভার কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, ছাগলনাইয়া বাজারে রাস্তার উভয় পাশে ও ফুটপাত দখল করে বিভিন্ন অস্থায়ী এবং স্থায়ী অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনার কারণে বাজার এলাকায় প্রায়ই যানজট লেগেই থাকে। মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেক সময় পথচারীরা রাস্তা ছেড়ে ফুটপাত দিয়ে চলাচল করতে বাধ্য হয়। যা দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক বলেন, ফুটপাত, সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ দোকানপাট, বিভিন্ন স্থাপনা অপসারণে পৌর প্রশাসনের অভিযান চলমান থাকবে। জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনা, যানজট নিরসন এবং শহরের সৌন্দর্য বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

২৪১ কোটি টাকা আদায়ে কঠোর  চট্টগ্রাম ওয়াসা

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ দেওয়া হবে ন।

ভোরের আকাশ/রই


 

মো. ওমর ফারুক

শেয়ার করুন: