শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে জামালপুর এক্সপ্রেস ট্রেন দেখেই নিচে ঝাঁপ দিয়ে জীবনাবসান ঘটিয়েছে রাকিব (২৫) নামে এক যুবক। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ভূঞাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রাকিব কালিহাতী উপজেলার সিংগুরিয়া সোনাকান্দর গ্রামের তৈয়ব আলী ফকিরের ছেলে। তবে কি কারনে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

ভূঞাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল কাদের জানান, ঢাকার কমলাপুর থেকে সকাল ১০টায় ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বিকাল পৌনে ৫ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর রেলস্টেশনে পৌঁছলে রাকিব নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। বিষয়টি স্থানীয় থানা পুলিশ ও জিআরপি পুলিশকে অগত করা হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: