শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিলেট বিভাগে ১৯ আসনের ১৮টিতেই বিএনপির জয়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগের ১৯ আসনের ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। বাকি একটি আসনে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান জয় পেয়েছেন। তবে একটি আসনেও জয় পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, সিলেট জেলার ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন।

এর মধ্যে সিলেট-১ আসনে বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী।

কেবল সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান দেয়াল ঘড়ি মার্কায় বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ জেলার ৫ সংসদীয় আসনের সব কটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার-১ আসনে বিএনপির নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনে বিএনপির শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে বিএনপির এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ জেলর ৪ সংসদীয় আসনের সবকটিতে বিএনপি বিজয়ী হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনে বিএনপির ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে বিএনপির ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে বিএনপির এস এম ফয়সল।

ভোরের আকাশ/নি. ব

বিএনপি নেতা

শেয়ার করুন: