শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে মরজাত বাঁওড়ের প্রাণ-প্রকৃতি রক্ষায় মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঝিনাইদহের ঐতিহ্যবাহী প্রাকৃতিক জলাধার মরজাত বাঁওড়ের পরিবেশ-প্রতিবেশ রক্ষা ও টেকসই ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মরজাত বাওড়ের পাড়ে বসবাসকারী ও বাঁওড়ের ওপর নির্ভরশীল মৎসজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

শনিবার (১৩ জুন) দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা পুরাতন অফিস ঘাট প্রাঙ্গনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইম্পিলিমেন্টিং ইকোসিসটেম বেইসড ম্যানাজমেন্ট ইন ইসিএ’স ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মরজাত বাওড়ের সংরক্ষণ, ব্যবস্থাপনা ও টেকসই ব্যবহার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লুৎফর রহমান।

এসময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) একেএম রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক ও উপপরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) বেগম ফারজানা মুস্তারী, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. সায়েম ইউসুফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

এ ছাড়া মতবিনিময় সভায় জেলা ও উপজেলা ইসিএ কমিটির সদস্য, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধ, জনপ্রতিনিধি এবং অন্যান্য অংশীজন অংশ নেন। এসময় তারা মরজাত বাঁওড়ের সংরক্ষণ, ব্যবস্থাপনা ও টেকসই ব্যবহার নিশ্চিতকরণে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লুৎফর রহমান বলেন, মরজাত বাঁওড় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জলাভূমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এর প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি মরজাত বাওড়ের জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ অধিদপ্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।

ভোরের আকাশ/এনউব

মতবিনিময়

শেয়ার করুন: