শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিতাস নদীতে ভাসছিল নবজাতকের লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৫, ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
তিতাস নদীতে ভাসছিল নবজাতকের লাশ
তিতাস নদীতে ভাসছিল নবজাতকের লাশ

তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে শহরের আনন্দ বাজার ঘাটলার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। 

ঘটনাস্থলে উপস্থিত বাজারের লোকজন জানান, নবজাতকটির মাথার একাংশ মাছে খেয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে, শিশুটি জন্মের কিছু সময় পরই তাকে নদীতে ফেলে দেওয়া হয়। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। ঘটনা বিবেচনায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। 

পুলিশ জানায়, নবজাতকের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে মানবিক সংগঠন 'ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর' লাশ দাফনের দায়িত্বভার গ্রহণ করবে। স্থানীয়রা এটিকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের করুণ প্রতিফলন বলে মনে করছেন।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: