শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাফ নদী সাঁতরে টেকনাফে ৫০ রোহিঙ্গার অনুপ্রবেশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কোনোভাবেই বন্ধ হচ্ছে না টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ। এবার  মিয়ানমার থেকে পালিয়ে টেকনাফের জাদিমুড়া সংলগ্ন ২৭ নম্বর ক্যাম্পে অন্তত ৪০-৫০ জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। এর মধ্যে নারী-শিশু ও যুবক রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলের দিকে এসব রোহিঙ্গারা নাফ নদী সাঁতরে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।

রোহিঙ্গা অনুপ্রবেশের কিছু ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেখা যায় নারী-শিশু ও যুবক অতর্কিত অবস্থায় দৌঁড়ে সড়কে চলে আসে। এসময় তাদের শরীরে কাপড়চোপড় ভেজা অবস্থায় দেখা দিয়েছে।

এবিষয়ে জানতে চাইলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি আমার জানা নেই। তবে বাংলাদেশে অনুপ্রবেশের আশায় বেশকিছু রোহিঙ্গা মিয়ানমার সীমান্তে অপেক্ষা করছে বলে তথ্য পাওয়া গেছে। সোমবার বিকেলে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন বিজিবি'র এই কর্মকর্তা৷

এব্যাপারে ক্যাম্প ২৬ এবং ২৭ এর ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে শুনেছি। তবে এখনই আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। বিষয়টি খোঁজ নিয়ে জানাচ্ছি।

জান্তা সরকার ও সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছেন আরও প্রায় ৫০ হাজার রোহিঙ্গা। সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নেওয়া এসব মানুষ যেকোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে শঙ্কা রয়েছে। এর আগে, রোববার (১৮ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে ১২ লাখের বেশি রোহিঙ্গা। গত দেড় বছরে রাখাইনে সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সংঘাতে নতুন করে প্রায় ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

ভোরের আকাশ/জাআ

অনুপ্রবেশরোহিঙ্গানাফ নদী

শেয়ার করুন: