শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৈনিক ভোরের আকাশে সংবাদ প্রকাশের পর ‎

হোসেনপুরের সড়কে ফসল না শুকানোর প্রচারণা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হোসেনপুরের সড়কে ফসল না শুকানোর প্রচারণা
হোসেনপুরের সড়কে ফসল না শুকানোর প্রচারণা

দৈনিক ভোরের আকাশসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যানবাহন চলাচলের রাস্তায় ধান, ভুট্টা ও অন্যান্য ফসল শুকানোর বিরুদ্ধে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। 

‎রোববার (১১ মে) দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নে সরজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা ও বাজারে মাইকিং করে ঘোষণা দেওয়া হচ্ছে। এই প্রচারণার মাধ্যমে জনগণকে জানানো হচ্ছে, সড়ক বা মহাসড়কে ফসল শুকানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং পথচারী ও চালকদের জন্য এটি বিপজ্জনক। স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কার্যক্রম চালানো হচ্ছে।  

‎ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, এই প্রচারণার উদ্দেশ্য হলো জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং সড়ক দুর্ঘটনা কমানো।

তিনি কৃষকদের রাস্তায় ফসল শুকানোর পরিবর্তে নিরাপদ স্থানে তা শুকানোর আহবান করেন।

এ আগে শুক্রবার (৯ মে) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চলছে ভুট্টা ও বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ। বর্তমানে কৃষকরা মাড়াইয়ের পাশাপাশি ধানের খড় ও ভুট্টা শুকাতে ব্যস্ত সময় পার করছেন। আর এসব ভুট্টা, ধান ও ধানের খড় শুকাতে দেওয়া হচ্ছে রাস্তার ওপর। এসবের ওপর দিয়ে আতঙ্কে চলাচল করছেন পথচারীসহ ছোট-বড় যানবাহন। ফলে সৃষ্টি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। এমন একটি সংবাদ প্রচার হয় দৈনিক ভোরের অকাশসহ বিভিন্ন গণমাধ্যমে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: