শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরকারি দপ্তরে রাজনৈতিক প্রভাব চলবে না: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জেলার প্রশাসনিক কর্মকাণ্ডে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং জনগণের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি সন্তোষজনক নয়। অপরাধের হার কমাতে প্রশাসনকে আরও তৎপর হতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, সরকারি দপ্তরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, "আমরা রাজনৈতিক নেতৃত্ব থেকে নিয়মিত নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দিচ্ছি। কোনো সরকারি অফিসে গিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার সুযোগ নেই। প্রশাসনও এসব বিষয়ে কোনো ছাড় দেবে না। জনগণের স্বার্থ ও জেলার উন্নয়নই হবে প্রশাসনের প্রধান অগ্রাধিকার।"

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে যে কর্মসূচি বাস্তবায়ন করছে, তা নিয়ম-নীতি মেনেই সম্পন্ন করতে হবে। প্রশাসনের বৈধ কর্মকাণ্ডে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলেও তিনি আশ্বাস দেন।

তিনি জানান, দলের নেতাকর্মীদেরও এ বিষয়ে সতর্ক করা হয়েছে, যাতে তাদের কোনো কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়। সরকারি দপ্তরে গিয়ে কাউকে ভয়ভীতি দেখানো বা টেন্ডারবাজিতে জড়ানোর সুযোগ নেই। নিয়ম মেনে ব্যবসা-বাণিজ্য করা যাবে, তবে প্রভাব খাটিয়ে কোনো সুবিধা আদায়ের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে বিএনপিরও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে ৪ আগস্টের জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। ৫ আগস্ট জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে তিনি বলেন, দিনটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট জুলাই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপির এখন আর ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই; দলের সব কার্যক্রমই জনগণের স্বার্থকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে।

সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং পুলিশ সুপার মো. আবু তারেক।

ভোরের আকাশ/সু.পা

লক্ষ্মীপুর, পানিসম্পদ মন্ত্রী

শেয়ার করুন: